কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা

আপন নিউজ অফিস।। কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. হাসান গাজী (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসান গাজীকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। হাসানকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।




আহত হাসান গাজীর বাবা আ. খালেক গাজী জানান, ছেলেকেসহ বাড়ি যাওয়ার পথে কলাপাড়া বাসস্ট্যান্ডের চৌরাস্তায় হাসানের উপর আবির বাহিনী সশস্ত্র হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে মারত্মক জখম করে। ছেলেকে রক্ষা করতে গেলে তার উপর হামলে পরে মারধর করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ ১ লক্ষা টাকা নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক কামরুন্নাহার মিলি জানান হাসানের দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার জানান দুই গ্রুপের কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহত হাসানকে বরিশাল প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!