গলাচিপায় জমিজমার বিরোধ; একজনকে পিটিয়ে হত্যা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় জমিজমার বিরোধ; একজনকে পিটিয়ে হত্যা

গলাচিপায় জমিজমার বিরোধ; একজনকে পিটিয়ে হত্যা

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় ভাই বোনের জমিজমার বিরোধকে কেন্দ্র করে চাচাকে রুহুর আমিন মীর (ধলাই) (৪৫)কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজবাজার এরাকায়। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান।




এলাকাবাসী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানাগেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের চান্দু মীরের ছেলে জসিম মীর ও মেয়ে হেলেনা বেগমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসার জন্য শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত শালিস বৈঠক বসে। কাগজ পত্র দেখার পর শালিস বৈঠক পরবর্তী তারিখের জন্য বিরতি দেয়। এর কিছুক্ষণ পরেই ডাকুয়া ব্রিজ বাজারে জসিম মীরের ছেলে মিরাজ (২৮), জসিম মীরার নেতৃত্বে ডাকুয়া ব্রিজ বাজারে জসিমের চাচাতো ভাই রুহুল আমিন মীর ওরফে ধলাই মীরকে তার (রুহুলের চায়ের দোকান) দোকানের সামনে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পুরো নেতৃত্ব দেয় মিরাজ ও তার বাবা। এসময় রুহুলের ডাকচিৎকারে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় লেবুখালী ফেরিঘাটে রুহুলের মৃত্যু হয়। এ বিষয় জসিম মীর ও বোন হেলেনা বেগমের বিরোধের নিষ্পত্তির জন্য শালিস বৈঠকের প্রধান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা বলেন, ‘শালিস বৈঠকের এক পর্যায়ে সবাই নাস্তা করার জন্য ব্রিজ বাজারে রুহুলের দোকানে বসি। এসময় জসিম মীরের ছেলেসহ অনেক লোকজন এসে রুহুলের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমি বাধা দিলেও কেউ শুনেনি।’ এ প্রসঙ্গে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, রুহুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!