বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শতভাগ রুফটপ সোলারের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও স্মারকলিপি কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক জহিরুলকে আদালতের শোকজ

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক জহিরুলকে আদালতের শোকজ

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক জহিরুল ইসলামকে শোকজ করেছেন বিজ্ঞ আদালত। বুধবার (১৫জানুয়ারী) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ শোকজ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, আমতলী উপজেলার সেকান্দার খালী গ্রামের জনৈক চাঁন মিয়া কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের শামিম গাজী সহ তিন জনের বিরুদ্ধে ৯ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে বল পূর্বক সম্পত্তি আদায় ও ১০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর গ্রহনের অভিযোগে একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত পরবর্তী তারিখের মধ্যে মামলার ঘটনার বিষয়ে ওসি কলাপাড়াকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর পুলিশ উপ-পরিদশক জহিরুল তদন্তের দায়িত্ব প্রাপ্ত হয়ে ৪ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে ১৫দিনের সময় প্রার্থনা করেন।

কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত পুলিশ উপ-পরিদর্শক জহিরুল ইসলামকে শোকজ করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী আবদুস সত্তার-৫ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!