সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কঠোর লকডাউন ঘোষণার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

কঠোর লকডাউন ঘোষণার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

বরিশাল অফিস।। কঠোর লকডাউন ঘোষণার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন বিভাগের চলমান বর্ষ ফাইনাল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ জুন) বিকালে বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেয় ববি কর্তৃপক্ষ।




ববির প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রোববার (২৭ জন) থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার পরীক্ষাগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষাসহ ক্লাস কার্যক্রম চলমান থাকবে। সোমবার (২৯ জন) থেকে দেশে লকডাউন ঘোষণার সরকারি সিদ্ধান্তের কারণে শারীরিক উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ বন্ধ করতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন বলেন, ববি প্রশাসন চায় স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত গ্রহণ করতে। তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ এবং লকডাউন শিথিল না হওয়ায় পর্যন্ত সশরীরে পরীক্ষা গ্রহণ অসম্ভব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশেষ সভায় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ জুন থেকে সেখানে সশরীরে স্থগিত হওয়া সেমিস্টার পরীক্ষা গ্রহণ শুরু হয়। এর আগে চলতি বছরের শুরুতেও একবার শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করতে হয় তাদের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!