কলাপাড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

কলাপাড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত

আপন নিউজ রিপোর্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৬ জুন) নতুন ৭ জন করোনায় আক্রান্ত হয়।

এরা হলেন, কলাপাড়া নির্বাচন অফিসের মো. শহিদুল ইসলাম (৪৫), পৌর শহরের নাচনাপাড়ার মিরাজ (১৮), নতুন বাজারের রোকেয়া (৯০), উপজেলার টিয়াখালী ইউনিয়নেন বাদুরতলী গ্রামের ডেইজি সুলতানা (৩০) নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. নাজমুল ইসলাম (১৫) ও নবীপুর গ্রামের শুভ্রত বাড়ি (৩২), ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামের গনি (৪৫)।




কলাপাড়া স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে (২৬ জুন পর্যন্ত) নমুনা সংগ্রহ ৩২৩৭ জন, রিপোর্ট এসেছে-৩২৩৭ জনের, পজিটিভ রোগী-৪০০ জন, এর মধ্যে সুস্থ্য হয়েছে ৩৫৮ জন, মৃত্যু হয়েছে ৮ জনের, আইসোলেশনে আছে-৩৫ জন, হোম কোয়ারেন্টাইনে আছে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মৃত হয়েছে ৫ জনের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, করোনা শনাক্তের হার উদ্বেগজনক। মানুষকে মাস্ক পড়া, স্যানেটাইজার ব্যবহারসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে। প্রতিদিন উপজেলা প্রশাসনসহ থানা পুলিশকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সুপারিশ করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!