শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় উদ্বোধনের আগেই ধসে পড়লো কোটি টাকার সেতু

কুয়াকাটায় উদ্বোধনের আগেই ধসে পড়লো কোটি টাকার সেতু

এইচ এম মাইনুল ইসলাম টিটু, কুয়াকাটাঃ কুয়াকাটার দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন সেতু রবিবার (২৭ জুন) সকাল ৯ টার দিকে ধ্বসে পড়েছে।

এলজিইডির আঞ্চলিক সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকায় এই সেতু তৈরি করা হচ্ছিলো। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় এমনটি হয়েছে।




স্থানীয়রা বলেন, ‘সকালে আমরা সেতু এলাকায় বিকট শব্দ শুনতে পাই। তখন গ্রামের সবাই মিলে গিয়ে দেখি পুরো সেতু ভেঙে খালে পড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।’

গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘পুরো সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এর পুরো কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

স্থানীয় বাসিন্দা ওমর আল সাদ্দাম মাল জানান, ‘সেতুটির কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তারা নিম্নমানের রট, নিম্মমানের বালু, নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার ফলে সেতুটি ধ্বসে পড়েছে। সরকারের উচিত এদের বিচারের আওতায় নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। এ ঘটনায় দায়ীদের শাস্তি চাই।’

ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্সের পরিচালক আল মামুন জানান, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!