কলাপাড়ায় পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাপ ছিনতাই মামলায় গ্রেফতার-৪ | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাপ ছিনতাই মামলায় গ্রেফতার-৪

কলাপাড়ায় পুলিশের উপর হামলা ও হ্যান্ডকাপ ছিনতাই মামলায় গ্রেফতার-৪

আপন নিউজ রিপোর্টঃ

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকের অভিযান চালাতে গিয়ে কর্তব্যরত থানার পুলিশের উপর হামলা করে  হ্যান্ডকাপ ছিনতাই করেছে।

এঘটনায় পুলিশের মামলায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ জুানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করেন। মঙ্গলবার রাতে উপজেলার টিয়াখালী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদা বেগম (৪৫), ইউসুফ হাওলাদার (৬০), মিজানুর রহমান (৩৫) ও বনি আমিন (৪০)।

এর আগে রোববার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে মাদকের অভিযান চালাতে গিয়ে আসামিদের হামলায় আহত হন পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম এবং কনস্টেবল মো. শাওন ও করুন। এদিন হ্যান্ডকাপ ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে। যদিও ওই রাতেই ছিনিয়ে নেয়া হ্যান্ডকাপটি উদ্ধারে সক্ষম হয়।

এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম বাদী হয়ে মো. রাব্বি (২০) কে প্রধান করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৭ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে ফরিদা বেগম (৪৫) কে নারী ও বয়স্ক বিবেচনায় অন্তর্বর্তী সময়ের জন্য জামিন মঞ্জুর এবং অপর তিন আসামির জামিন আবেদন নাকচ করে পটুয়াখালী কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!