দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত 

দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত 

এস এম আলমগীর হোসেন, কুয়াকাটা থেকে ফিরে।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুানুয়ারি) মহিপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া।
এছাড়া বরিশাল ব্যুরো চিফ সাকিব রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি মো.আনোয়ার হোসেন ও বরিশাল জেলা প্রতিনিধি মো. আতিবুর রহমান সোহাগ। এসময় বরিশাল বিভাগের দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম আলমগীর হোসেন।
এবং সন্ধ্যায় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ বেলাল হোছাইন ভূঁইয়া কলাপাড়া প্রেসক্লাব  সাংবাদিকদের সাথে এক  মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি  বিপুল হাওলাদার, প্রেসক্লাবের সাধারন  সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সদস্য মো. এনামুল হক, জসিম পারভেজ ও দৈনিক সরেজমিন বার্তা’র কলাপাড়া প্রতিনিধি এস এম আলমগীর হোসেন প্রমূখ।
পরে তিনি তার প্রাইভেট কার করে কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!