পাঁচ ম্যাচের চারটিতেই সেরা খেলোয়াড় লিওনেল মেসি | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
পাঁচ ম্যাচের চারটিতেই সেরা খেলোয়াড় লিওনেল মেসি

পাঁচ ম্যাচের চারটিতেই সেরা খেলোয়াড় লিওনেল মেসি

অনলাইন ডেস্ক।। কোপা আমেরিকার চলতি আসরে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইকুয়েডর। বাংলাদেশ রবিবার (৪ জুলাই) সকাল ৭টায় শুরু হয় এই ম্যাচটি। ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিরার হয়ে গোল তিনটি করেন রড্রিগো ডি পল, লৌতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।



আজ পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন লিওনেল মেসি। প্রায় একা হাতে জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনাকে তুললেন সেমিফাইনালে। প্রথমে জোড়া গোল করালেন দুই সতীর্থকে, পরে নিজেই ফ্রি-কিক থেকে করলেন অবিশ্বাস্য এক গোল।

দুর্দান্ত জয়ের পর কথা বলেন মেসি। তিনি বলেন, ‘ম্যাচটি কঠিন ছিল। আমরা জানতাম তাদের দলে অনেক তরুণ সদস্য আছে। গোল দেওয়ার আগে পর্যন্ত বেশ লড়াই করতে হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা আরেক ধাপ এগিয়ে গিয়েছি।

চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে আর্জেন্টিনা। ওই ম্যাচে ফ্রি কিকের মাধ্যমে গোল তুলেছিলেন মেসি। উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতলেও গোল পাননি অধিনায়ক। যদিও গোল গুইদো রদ্রিগেজকে গোল করিয়েছিলেন তিনিই।

তৃতীয় ম্যাচে ১-০ গোলে প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় তারা।

ওই ম্যাচে পাপু গোমেজ গোল করেন। অ্যাসিস্ট ছিল মেসির। বলিভিয়ার বিপক্ষে পাওয়া ৪-১ ব্যবধানে জয়ের দিন দুটি গোল তুলেছিলেন দলনেতা।
প্যারুগুয়ের বিপক্ষের ম্যাচটি ছাড়া প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৪ বছর বয়সী এ মহাতারকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!