শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল; আক্ষেপ ঘুচবে মেসির

ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল; আক্ষেপ ঘুচবে মেসির

অনলাইন ডেস্ক।। একে একে ২৮টি বছর কেটে গেলো। কতবার শিরোপার একেবারে নাগালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু ট্রফিটা আর ছোঁয়া হয়নি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের পর সোনালি ট্রফিটার পাশ দিয়ে নির্বাক যেতে হয়েছে মেসিকে, কিন্তু তাকে পাশে রেখেই শিরোপার উল্লাসে মেতেছে জার্মানি।

এরপর দুটি কোপা আমেরিকার ফাইনাল। দু’বারই চিলির মুখোমুখি এবং দু’বারই হারতে হয়েছে মেসিদের। মেসি নিজেই খেলেছেন ৫টি ফাইনাল। শিরোপার নাগাল একবারও পাননি।



এবার ফের ফাইনালে উঠে গেলো মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ লাতিন আমেরিকার আরেকটি পাওয়ার হাউজ ব্রাজিল। কোপা আমেরিকায় যাদের ঐতিহ্য সোনায় মোড়ানো। এবার নেইমারের ব্রাজিলও রয়েছে দুরন্ত ছন্দে।

সব মিলিয়ে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের সেরা দুটি ফুটবল শক্তি, ব্রাজিল এবং আর্জেন্টিনা। সারা বিশ্বই এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে, এই দুই পরাশক্তির ফাইনালের লড়াই দেখার জন্য।

৩৪ বছর পার হয়ে গেছে মেসির। অনেকেই বলে থাকেন, সর্বকালের সেরা ফুটবলার তিনি। পেলে এবং ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন তিনি। কিন্তু আক্ষেপ হলো, ক্লাব ফুটবলে ভুরি ভুরি সাফল্য থাকলেও মেসির নামের পাশে একটিও বড় কোনো শিরোপা নেই। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেননি তিনি।

এবার কী পারবেন সেই আক্ষেপ ঘোচাতে? কিন্তু সামনে যে নেইমারের ব্রাজিল! টানা ১৯টি ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল এই ব্রাজিলের কাছেই। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে, ২-০ গোলে। এরপর সুপার ক্ল্যাসিকোয় ব্রাজিলের মুখোমুখি হলেও সেবার জিতেছিল ১-০ গোলে।

নিজেরা ফাইনালে ওঠার পর ব্রাজিল তারকা নেইমার বলেছিলেন সেমিফাইনালে তিনি আর্জেন্টিনার সমর্থক। তিনি চান মেসিও উঠে আসুক ফাইনালে। ব্রাজিল এবং আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল হোক। নেইমারের চাওয়া পূরণ হয়েছে।

একে অপরের যতই বন্ধু হোক, খেলার মাঠে বিশেষ করে যখন ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!