আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হামলা, পাল্টাপাল্টি হামলা; আহত-৪ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হামলা, পাল্টাপাল্টি হামলা; আহত-৪

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হামলা, পাল্টাপাল্টি হামলা; আহত-৪

অনলাইন ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নওয়াব মিয়া (৬০) নামের এক ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা। এ ঘটনার জেরে তিন আর্জেন্টিনা সমর্থকে পিটিয়ে আহত করেছেন ব্রাজিলের সমর্থকরা।

আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে এ ঘটনা ঘটে।



ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ দিন সকালে কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক মো: জীবন মিয়ার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের হাতাহাতি থামানো হয়। পরে বিকেলে নওয়াব মিয়াকে একা পেয়ে মো: জীবন মিয়াসহ আরো চার থেকে পাঁচজন আর্জেন্টিনা সমর্থক মিলে মারধর করে পালিয়ে যায়। আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!