বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পা থেকে রক্ত ঝরছে লিওনেল মেসির

পা থেকে রক্ত ঝরছে লিওনেল মেসির

অনলাইন ডেস্ক।। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে একরাশ রোমাঞ্চ ছড়ানো টাইব্রেকারে ৩-২ ব্যবধানে কলম্বিয়াকে হারাল আর্জেন্টিনা।

আগামী ১১ জুলাই রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।



ফাইনালে ওঠার আনন্দে আর্জেন্টিনা দলের অধিনায়ক এতটাই আপ্লুত যে, ৪৫ দিন পরিবারকে না দেখার বেদনাই ভুলে গেছেন।

লিওনেল মেসির আহত পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, মেসির বুটের ওপর পায়ের গিট ফেঁটে রক্ত ঝরছে, যা এংলেট চুইয়ে গোল বৃত্তাকার জমাট হয়ে গেছে।

অন্য আরেকটি ছবিতে দেখা গেছে, মাঠে পায়ের ওই ক্ষত নিয়ে কাঁতরাচ্ছেন মেসি। কষ্টে তার কান্না বেরিয়ে আসছে প্রায়।

ছবিগুলো কোপা আমেরিকার টুইটার হ্যান্ডেলে প্রথম শেয়ার করা হয়। এর পর তা টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে।

ছবিগুলো পোস্ট করে অনেক মেসিভক্ত লিখেছেন— ইনি নাকি ক্লাবের জন্যই বেশি খেলেন। দেশের খেলায় অত পরিশ্রমী না। তবে এ ছবি কি মিথ্যা? এ ছবি কি বার্তা দিচ্ছে?

মূলত কলম্বিয়ার পেশিশক্তির ম্যাচে এভাবেই ক্ষতবিক্ষত হয়েছেন মেসি। তবু শেষ অবধি খেলাকে টেনে নিয়ে গেছেন।

কেউ কেউ বলছেন, এটাকেই বলে দেশের প্রতি আবেগের বহিঃপ্রকাশ। দেশের ফুটবলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া অদম্য চেষ্টার প্রতিচ্ছবি।

মেসিভক্তদের অনেকেই বলছেন, ফাইনালের ওঠার লক্ষ্যে অন্য কিছুর দিকেই খেয়াল নেই মেসির। এ ছবি দিয়ে কি ক্লাব ফুটবল নিয়ে মেসির ওপর দেওয়া অপবাদটা ঘুচবে না?

মেসির এই আহত হওয়ার ঘটনাটি ম্যাচের ৫৪ মিনিটে। প্রতিপক্ষের ফ্রাঙ্ক ফাবরার মারাত্মক ফাউলে লুটিয়ে পড়েন মেসি। এর আগেও প্রতিপক্ষের বাজে ট্যাকেলের শিকার হতে হয়েছেন। তবে এবার যেন আরেকটু মারাত্মক, ভয়ে কেঁপে উঠেন ভক্তরা। আর্জেন্টাইন যাদুকর কি ফিরতে পারবেন মাঠে?

তিনি ঠিকই ফিরলেন। এই পা নিয়েই খেললেন বাকি ৩০টা মিনিট। টাইব্রেকারে গোলও করলেন।

উল্লেখ্য, ২০০৭ সালের পর থেকে আর ব্রাজিলের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। সেবার দলে লিওনেল মেসি ছিলেন। কিন্তু গো হারা হেরেছিলেন। রিকেলমের সঙ্গী হয়েও সেবার মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে।

আর কোপা আমেরিকায় ব্রাজিলের শেষ দেখা ১৯৯১ সালে পেয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে অবশ্য সেলেকাওদের হারিয়েছিলেন আলবিসেলেস্তেরা। তবে সেই সময় ঘরের বারান্দায় হাঁটি হাঁটি পা পা করছিলেন মেসি।

সেবার আর্জেন্টিনার কাণ্ডারি ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ৩-২ গোলে ব্রাজিল পরাজিত করেছিলেন কোপার মঞ্চে।

১৪ বছর পর সুযোগ এসেছে মেসির সামনে। কোপায় ম্যারাডোনাকে ছোঁয়ার। সে কথা খুব ভালোই জানা আর্জেন্টাইন খুদেরাজের।

নিজেকে উজাড় করে দিয়েছেন মেসি। এ পর্যন্ত হয়ে যাওয়া ছয় ম্যাচে চারবারই ম্যাচসেরা তিনি। ৫ অ্যাসিস্ট ও ৪ গোলে কোপার ইতিহাসে রেকর্ড গড়েছেন। গোল্ডেন বুটের প্রথম দাবিদার তিনিই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!