রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ার ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার আর নেই

কলাপাড়ার ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার আর নেই

আপন নিউজ অফিস।। কলাপাড়ার ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরঙ্গ লাল সরকারের (৭০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর এবং শ্বাসকষ্টে ভূগছিলেন। বাড়িতে চিকিৎসারত অবস্থায় বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার দুপুর ১২.৩০ টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। মৃত্যু কালে তিনি দুই পুত্র আত্নীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে তার শেষ কৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

মৃতের বড় ছেলে নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক চিন্ময় সরকার জানান, বাবার ডায়াবেটিস বেড়ে ২৬ হয়ে গিয়েছিল। নমুনা দেখে মনে হয়েছে তিনি স্ট্রোক করেছেন। তিনি আরও জানান, আট বছর আগে মা মারা গেছেন। আমরা দুই ভাই যাতে কোন কষ্টে না থাকি সেজন্য বাবা দ্বিতীয় বিয়ে করেননি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!