১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

অনলাইন ডেস্ক।। ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের দুই পরাশক্তির এই মহারণ দেখা যাবে রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায়।



বিশ্ব ফুটবলের দুই মহাশক্তি গোটা টুর্নামেন্ট জুড়ে অনবদ্য লড়াই উপহার দিয়েছে। ফাইনালের আগ পর্যন্ত দুটি দেশই চলতি টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। ব্রাজিল গ্রুপের একটি ম্যাচ ড্র করা ছাড়া বাকি সব ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যেই জয় তুলে নিয়েছে।

আর্জেন্তিনাও গ্রুপের একটি ম্যাচ ড্র করেছে এবং সেমিফাইনালে জয় তুলে নিয়েছে পেনাল্টি শুট-আউটে। শিরোপা লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক চলতি কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জোন্টিনার সার্বিক পারফরম্যান্স।

ব্রাজিল : গ্রুপ পর্বে

১. ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়।
২. পেরুর বিপক্ষে জয় ৪-০ গোলে।
৩. কলম্বিয়াকে হারিয়েছে ২-১ গোলে।
৪. ইকুয়েডরর সঙ্গে ড্র ১-১ গোলে।

কোয়ার্টার ফাইনাল
চিলিকে হারিয়েছে ১-০ গোলে।

সেমিফাইনাল
পেরুকে ১-০ গোলে পরাজিত করে।

আর্জেন্টিনা : গ্রুপ পর্বে
১. চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে।
২. উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে।
৩. প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে।
৪. বলিভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে।

কোয়ার্টার ফাইনাল
ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে।

সেমিফাইনাল
কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১।

কোপার ফাইনাল
আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!