শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে

কলাপাড়ায় ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার বেলা বারোটায় উপজেলার কুয়াকাটার পৌর এলাকার হুইচাঁনপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কান্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।



স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরের দিকে তারা দু’জনে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেছিনে। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবুবকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন মাথায় ডিম, রং ও ময়দা মাখে দেয়। তাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধরান করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোট করলে এ বিষয়টি ভাইরাল হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল বলেন, সকালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা দেখার পর দুপুরে আমার বন্ধুরা এ কান্ড ঘটিয়েছে।
আর্জেন্টিনা সমর্থক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমার বন্ধু সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা ও ব্রাজিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোলে জিতে গেছে। তাই ব্রাজিল সমর্থক বন্ধুদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!