যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় স্বরন সভা ও দোয়া | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় স্বরন সভা ও দোয়া

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় স্বরন সভা ও দোয়া

আপন নিউজ রিপোর্ট।। যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা স্বপ্নসারথী বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া মঙ্গলবার বিকেলে স্বরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।



জানাগেছে, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত বছর ১৩ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ স্বরণ সভা হয়।

স্বরণ সভায় অতিথির বক্তব্য রাখেন কলপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।

স্বরণ সভায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মেজবাহউদ্দিন মাননু, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, যুগান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, সাংবাদিক জীবন মন্ডল, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কলাপাড়া রিপোর্টের ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধা প্রমুখ।

স্বরণ সভা শেষে নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি ও আপন নিউজ বিডি ডটকমের নির্বাহী সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ ও সাংবাদিক ফোরকান সিকদার।

সভায় বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এর কর্মময় জীবন নিয়ে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনা করা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!