তরুণদের উদ্দেশে মাওলানা আজহারীর স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
তরুণদের উদ্দেশে মাওলানা আজহারীর স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল

তরুণদের উদ্দেশে মাওলানা আজহারীর স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল

অনলাইন ডেস্কঃ

বর্তমান সময়ের একটি আলোচিত নাম মাওলানা মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় এ ইসলামি বক্তার মাহফিলে মানুষদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দারুণ উপস্থাপনার ভঙ্গি ও প্রাঞ্জল আলোচনার কারণে বর্তমানে তরুণ প্রজন্মের কাছে জায়গা করে নিয়েছেন এই বক্তা।

শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তরুণদের জাগরণের কথা বলেছেন তিনি।

তার সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–এদেশের যুবকদের গায়ে আল কুরআনের বাতাস লেগেছে। ওদের হৃদয়ে লেগেছে কালামে পাকের হিমেল ছোয়া। তাইতো পঙ্গপালের মত ওরা ছুটে আসছে আল কুরআনের মাহফিল গুলোতে।

আমরা কি পারবো ওদেরকে ধরে রাখতে?? বেঁধে রাখতে হেরার আলোর সুতো দিয়ে??
নাকি আমাদের কাদাছোড়াছুড়ি আর নোংরামোতে ওরা মুখ ফিরিয়ে নেবে আর গা ভাসাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে??

হে আরশের মালিক, আমাদের দূর্বলতা ও ব্যর্থতার কারনে সম্ভাবনার এ দ্বার যেন রুদ্ধ না হয়। আমরা যেন হেরে না যাই। শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি তোমার কুরআনের জন্য।

মঈন উদ্দিন নামে একজন লিখেছেন, ‘মিজান ভাই, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার কথা শুনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি।
আল্লাহ আপনাকে কবুল করে নিন, আমি গুনাহগারকেও কবুল করে নিক (আমিন)।

লাভ ইমোজি হ্যাশট্যাগ দিয়ে শহিদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘মিজানুর রহমান আজহারী হুজুর দেখিয়েছেন, বুঝিয়েছেন নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, আদব, নমনীয়তা ও নবীর শিক্ষা উত্তম আচরণ কীভাবে করতে হয়।
আজহারীর এই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ৩১ জন। মন্তব্য করেছেন ১৩ হাজারের বেশি। শেয়ার হয়েছে ৯ হাজারের অধিক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!