কলাপাড়ায় এক শ্রমিক ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় এক শ্রমিক ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক শ্রমিক ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়ার মহিপুরে পৃথক ঘটনায় এক শ্রমিক ও এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার সন্ধায় মহিপুর থানা সড়কের বেড়িবাঁধের বাইরে থেকে শ্রমিক রনজিত (২২) ও বিপিনপুর গ্রাম থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী লিমার (১০) মরদেহ উদ্ধার করে।



মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মহিপুরের মৃত প্রিতিলাল মুচির ছেলে রনজিত পারিবারিক কলহের জের ধরে তার মায়ের সাথে অভিমান করে বুধবার সন্ধায় নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

একইদিন সন্ধা ৬ টায় মহিপুরের বিপিনপুর গ্রামে এনামুল হকের তৃতীয় শ্রেণিতে পড়–য়া মেয়ে লিমা ঘরের মধ্যে ওড়না নিয়ে খেলা করার সময় অসাবধানবশত গলায় ফাঁস লেগে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

 

পুলিশ কর্মকর্তা জানান, কুয়াকাটা হাসপাতাল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে বৃহস্পতিবার সকালে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!