আমতলী-কুয়াকাটা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
আমতলী-কুয়াকাটা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট  হয়ে শিশু নিহত

আমতলী-কুয়াকাটা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট  হয়ে শিশু নিহত

আমতলী প্রতিনিধিঃ
আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান নামক স্থানে এমএসবি ব্রিকসের শ্রমিক মনজু ফরাজীর পাঁচ বছরের শিশু পুত্র আমিনুর সৌদিয়া পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেল তিনটার দিকে।

পুলিশ ঘাতক বাসটি আটক করেছে কিন্তু চালক ও হেল্পপার পালিয়ে গেছে।
জানাগেছে, আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী খলিয়ান নামক স্থানে রবিবার বিকেল ৩ টার দিকে এমএসবি ইটভাটার নারী শ্রমিক আমেনা বেগম ও তার শিশু পুত্র আমিনুরকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন মুহুর্তে বেপরোয়া গতির চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন (চট্টমেট্রো-ব-১১-০৭৪৯) শিশুটিকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু আমিনুর গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। নিহত শিশুটির বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কাপালির হাট গ্রামে। শিশুটির বাবা মনজু ফরাজী ও মা আমেনা বেগম আমতলীর এমএসবি ইটভাটায় শ্রমিকের কাজ করছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূবেই মারা গেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!