তালতলীতে নববধু নিখোজ ১২ দিন পর কলাপাড়া থেকে মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
তালতলীতে নববধু নিখোজ ১২ দিন পর কলাপাড়া থেকে মৃতদেহ উদ্ধার

তালতলীতে নববধু নিখোজ ১২ দিন পর কলাপাড়া থেকে মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেনঃ
তালতলীতে নববধু নিখোজ থাকার ১২ দিন পর কলাপাড়া থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তালতলী উপজেলার কলারং গ্রামের নববধু চম্পা বেগমকে স্বামী বাবুল হাওয়াদার গত রবিবার রাতে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ী থেকে নিয়ে যায়।
নববধু চম্পা বেগম নিখোজ থাকার ১২ দিন পর কলাপাড়া উপজেলার  চাকামইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের ধানের ক্ষেত থেকে কলাপাড়া থানার পুলিশ বুধবার (২২ জুানুয়ারি) সকালে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, এ বছর পয়েলা জানুয়ারী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সাথে পার্শ্ববর্তী তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়ার কন্যা চম্পার সাথে বিয়ে হয়।
আগামী মাসে নববধুকে তুলে নেয়ার কথা ছিল।
গত রবিবার রাতে বাবুল হাওলাদার শ্বশুর বাড়ীতে এসে নববধুকে বন্ধুর বাড়ী বেড়াতে নেয়ার কথা বলে নিয়ে যায়। ওই বাড়ী থেকে নিয়ে যাওয়ার পর থেকে নববধু নিখোজ থাকে। স্বামী বাবুলও পলাতক রয়েছে। মুঠোফোনে বাবুল সাথে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধু কোথায় আছেন তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে। চম্পার বাবা চান মিয়া সিকদার অভিযোগ করে আসছিল জামাতা বাবুল হাওলাদার তার মেয়েকে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে গুম করে রেখেছেন।
 এ ঘটনার চম্পার  বাবা চান মিয়া সিকদার গত মঙ্গলবার তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছিল।
স্বামী বাবুল হাওলাদার গা-ঢাকা দিয়েছেন।
এ ঘটনায় কলাপাড়া থানায় মামলার প্রস্ততি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!