শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা

অনলাইন ডেস্ক।। প্রথম ম্যাচে ২৩ রানের জয়ে দুই রেকর্ড গড়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ।

এর আগে ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড ছিল আরব আমিরাতের বিপক্ষে (১৩৩ রান)। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩১ করে জয় পেয়েছেন বাংলাদেশ (টাইগাররা)।




দ্বিতীয় রেকর্ডটি হলো বিশ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডের দখলে থাকা (১৪২ রান) রেকর্ডটি নিজের করে নিয়েছে বাংলাদেশ (১৩১ রান)।

এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয়ের পর আরো একটি ইতিহাস লিখেছে টাইগাররা। এই প্রথম অস্ট্রেলিয়াকে যেকোনো ধরনের ক্রিকেটে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।

এ নিয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় মোট চারটি। ২০০৫ সালে কার্ডিফে প্রথমে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে ঘরের মাঠে টেস্টে অসিদের হারায় বাংলাদেশ। এবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই জয় পেল টাইগাররা।

মিরপুর শেরেবাংলায় বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে মাত্র ১২১ রান সংগ্রহ করে।

১২২ রানের তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশ। পরে সাকিব, আফিফ ও সোহানের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই জয় পেয়েছে টাইগাররা। ১২২ রানের লক্ষ্য টপকে গেছে পাঁচ উইকেট ও ৮ বল হাতে রেখে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!