শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের (২২) হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলত শাস্তি প্রদান করার দাবিতে বৃহস্পতিবারও কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে ‘মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।




সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন হলেও কলাপাড়া উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এ কর্মসূচি পালনে অগ্রনী ভূমিকা পালন করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাকিবুলের বাবা মো. নাসির উদ্দিন মাতুব্বর, রাকিবুলের মামি রুনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান দীপু, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান শুভ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারণ সম্পাদক অমি গাজী, উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা, মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ রাহাত মৃধা প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিবুল্লাহ।

বক্তারা সকলেই রাকিব হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে পলাতক আসামীদের গ্রেপ্তার করা না হলে উপজেলা পর্যায়ে ছাত্রলীগ কঠিন কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ইতিমধ্যে এ হত্যার মাস্টারমাইন্ডসহ চারজন আসামীকে গ্রেপ্তার করেছি। পলাতক আসামীদেরকেও ধরার জন্য আমার অভিযান চালাচ্ছি। এ ঘটনার সাথে জড়িত কেউই রেহাই পাবেনা।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!