মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কুয়াকাটায় পালিয়ে বিয়ের দু’মাসের মাথায় কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুয়াকাটায় পালিয়ে বিয়ের দু’মাসের মাথায় কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপন নিউজ অফিস।। কুয়াকাটায় সাথী আক্তার নামে (১৬) এক কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।





কিশোরী সাথী আক্তার প্রেমের টানে পালিয়ে এসে বিয়ের মাত্র দু’মাসের মাথায় এ ঘটনা ঘটেছে। কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডে স্বামী জাহিদুলের (২৭) ভাড়া বাসায় সিলিং ফ্যানের রডের সাথে সাথীর ঝুলন্ত লাশ বৃহস্পতিবার রাতে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী জাহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মৃত সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।

হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী পরিবারের কাউকে না জানিয়ে জাহিদুলকে বিয়ে করে সংসার শুরু করে। বিয়ের পর থেকে জাহিদুল তাকে মারধর করতো। মারা যাওয়ার আগে সাথী এসব কথা ডায়রীতে লিখে গেছেন বলেও তার বাবা দাবি করেছেন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!