তালতলীতে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

তালতলীতে পুকুরের পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু

আমতলী প্রতিনিধ পুকুরের পানিতে ডুবে লতিফ মাতুব্বরের ৭ বছরের শিশু কন্যা রিয়ামনি মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলীর হাড়িপাড়া গ্রামে সোমবার সন্ধ্যায়।




জানাগেছে, উপজেলার হাড়িপাড়া গ্রামের লতিফ মাতুব্বরের সাত বছরের শিশু কন্যা সোমবার দুপুরে পুকুরে গোসল করতে যায়। ঘন্টা পেরিয়ে গেলেও গোসল শেষে ঘরে ফিরছে না রিয়ামনি। পরে মা রাজিয়া বেগম পুকুর পাড়ে শিশু রিয়ামনির পরিধানের কাপড় চোপর দেখে কিন্তু তাকে খুঁজে পায়নি। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে পুকুরে খুঁজতে থাকে। তিন ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ মোর্শ্বেদ আলম শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

শিশুটির নানা মোঃ হানিফ হাওলাদার বলেন, পুকুরে গোসল করতে গিয়ে আমার নাতনি রিয়ামনি পানিতে ডুবে মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মোর্শ্বেদ আলম বলেন, শিশু রিয়ামনিতে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!