কলাপাড়ায় বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় বিদ্যুত স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মো.শামীম আহম্মেদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে রূরাল নরিমকো পাওয়ায় কোম্পানীর সিমানা প্রাচীরের কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।




এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শামীম আহম্মেদের বাড়ী ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাম কেশব গ্রামে। সে ওই গ্রামের মো.শফিকুল ইসলামের ছেলে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!