শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
আমতলীতে বাসের চাপায় ছাত্রী নিহত ঘাতক চালকের বিচার দাবী করে শোক র‌্যালী

আমতলীতে বাসের চাপায় ছাত্রী নিহত ঘাতক চালকের বিচার দাবী করে শোক র‌্যালী

আমতলী প্রতিনিধিঃ
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে মায়ের দোয়া নামক বাসের চাপায় পিষ্ট হয়ে শনিবার একই পরিবারের তিনজন নিহত হয়। ওই তিন জনের মধ্যে আমতলী কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেধাবী লামিয়া আক্তার। মেধাবী লামিয়ার নিহতের ঘটনার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীরা বাস চালকের বিচার দাবী করে রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে শোক র‌্যালী করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী মায়ের দোয়া পরিবহন বাসটি (পটুয়াখালী-জ-১১-০০১০) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী একে স্কুল চৌরাস্তায় স্পীট ব্রেকার নিকট এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে বাসটি একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এরপরে বাসটির চালক গাড়ী চালুর উপরে রেখে পালিয়ে যায়। বাসটি চালু অবস্থায় প্রথমে দুইটি অটোরিক্সা চাপা দেয়। বাসের চাপায় দুইটি অটো দুমড়ে-মুড়চে যায়।এরপরে বাসটি সামনে চলতে থাকে। দ্রুত গতিতে চালকহীন বাসটি সাতজন পথচারীকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন মা নুপুর বেগম (৩০), ছেলে নিশাত (১০) ও বড় বোনের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া (১৫) নিহত হয়। কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী লামিয়ার নিহত হওয়ার ঘটনায় রবিবার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ঘাতক বাস চালকের বিচার দাবী করে বিদ্যালয় প্রাঙ্গণে শোক র‌্যালী ও সভা করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাহতাব হোসেন পান্নু তালুকদারের সভাপতিত্বে র‌্যালী ও শোক সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আ.খ,ম আওলাদ হোসেন তালুকদার, শিক্ষক আবদুস সালাম, মোঃ আবু সালেহ আকন,শিক্ষার্থী ইসরাত জাহান কনিকা, সুমাইয়া আক্তার ও মাহফুজুর রহমান। এদিকে রবিবার বেলা সাড়ে ১১ টায় একই পরিবারে নিহত তিনজনের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়েছে। নিহতদের বাড়ীতে চলছে শুধুই শোকের মাতম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!