আদালত এখন আমার ভালোই লাগে-চিত্রনায়িকা পরীমনি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আদালত এখন আমার ভালোই লাগে-চিত্রনায়িকা পরীমনি

আদালত এখন আমার ভালোই লাগে-চিত্রনায়িকা পরীমনি

অনলাইন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

তিনি বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় আদালতে হাজির হন।




এ সময় সাংবাদিকরা চিত্রনায়িকা পরীমনি’র কাছে জানতে চান, জামিন পাওয়ার পর আজ আদালতে কেমন লাগলো, আবার কবে হাজিরা।

জবাবে চিত্রনায়িকা পরীমনি বলেন, আদালত এখন আমার ভালোই লাগে। এখন তো সয়ে গেছে। এ সময় দীপু নামের একজনের কাছে হাজিরা কবে জানতে চাইলে তিনি জানান, ১০ অক্টোবর।

পরীমনি বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি সর্দি-জ্বরে ভুগছেন। ডেঙ্গু-করোনার টেস্ট করিয়েও কোনো পজিটিভ ফল পাননি। টানা পাঁচটা দিন বিছানায় পড়ে ছিলাম। আজ আদালতে গিয়ে একটু ভালো লাগছে।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। পর দিন ৫ আগস্ট র‌্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

এর পর তিন দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট চার দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট দুদিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর হয় তার। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!