শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত; সংবাদকর্মী গুরুতর আহত

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত; সংবাদকর্মী গুরুতর আহত

এস এম আলমগীর হোসেনঃ
কলাপাড়া-কুয়াকাটা সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় পৌর শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল (২৭) নিহত ও সংবাদকর্মী মো. মাহবুব আলম সবুজ (৩০) গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার (২৬জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে মোটরসাইকেল ড্রাইভ করে জুয়েলকে সঙ্গে নিয়ে কুয়াকাটা থেকে  কলাপাড়া আসছিলো সবুজ। এসময় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্ক খায়। এতে জুয়েল ঘটনাস্থলেই নিহত এবং মাহবুব আলম সবুজ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক জুয়েলকে মৃত্যু ঘোষণা করেন এবং সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল রেফার করেন।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা: অনুপ কুমার সরকার বলেন, জুয়েল হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় এবং গুরুতর আহত সবুজকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্ক খেয়ে জুয়েল মাথা এবং বামপায়ের হাটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মৃতুবরণ করে এবং মাহবুব আলম সবুজ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!