কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ
কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় জমকালো অনূষ্ঠানের মধ্য দিয়ে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারী) সকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব চত্ত্বর থেকে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া শেখ রাসেল স্মৃতি কমপ্লেক্স (অডিটরিয়াম) এর সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান, সাবেক শিক্ষক ও সাংবাদিক আব্দুল খালেক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সদস্য মাঈন উদ্দীন আহমেদ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!