তালতলীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
তালতলীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

তালতলীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

আমতলী প্রতিনিধিঃ জাল তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ আনোয়ার হোসেন মৃধা নামের এক জেলে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে।




জানাগেছে, উপজেলার হুলাটানা গ্রামের মোঃ আনোয়ার হোসেন মৃধা (৪৫) বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছে। শনিবার সকালে ওই জাল তুলতে বাড়ীর উত্তর পাশে ডাঙ্গায় যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। তার বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙ্গায় গিয়ে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের বাবা কামাল মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।
তালতলী থানায় ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!