কলাপাড়ায় জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন

কলাপাড়ায় জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন

আপন নিউজ অফিসঃ ‘বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণ বিষয়ক ওরিয়েন্টেশন’ মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।




কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলেপমেন্ট এর বাস্তবায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় অনুষ্ঠিত ওরিয়েন্টশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পরভীন সীমা। সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ এ সংক্রান্ত কমিটির সদস্যরা ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।

বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রকল্পের পরামর্শক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী নিতেশ মন্ডল। আলোচকরা কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে সবাই একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!