কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত
কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র

কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ফারজানা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দুপাড়া আবাসন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারজানা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের নাজিম প্যাদার মেয়ে। তার স্বামী নাজমুল ফরাজী, পিতা মোঃ কামাল ফরাজী। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোনে অন্য এক যুবকের সঙ্গে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে ফারজানা বাবার বাড়িতে চলে যান। পরে দুই পরিবারের উদ্যোগে বিষয়টি মীমাংসা করে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার দিন একই বিষয়কে কেন্দ্র করে পুনরায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ফরাজী বিষয়টি ফোনে তার শ্বশুর-শাশুড়িকে জানান। এর কিছুক্ষণ পর ফারজানা নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!