শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কলাপাড়া, পটুয়াখালী।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী-এর নিজস্ব অর্থায়নে মাধ্যমিক শাখায় নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।

পদের নাম: সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদ সংখ্যা: ০১ জন

যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি বা GPA-৩.০০ থাকতে হবে। কম্পিউটার ল্যাব ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: ১৮,০০০/- টাকা (নির্ধারিত) ও অন্যান্য ভাতা প্রযোজ্য।

আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২৬

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র অধ্যক্ষ বরাবর ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে ৫০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে (জেনারেল ফান্ড, হিসাব নং: ০১০৭-০৩১০০০৬৮৯৪, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পায়রা পোর্ট শাখা, কলাপাড়া)।

পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদ প্রদর্শন করতে হবে।

কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো আবেদন বাতিল/নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয়।

অধ্যক্ষ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!