কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ
কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কোষ্টগার্ড কর্তৃক ড্রেজার শ্রমিক শামীম ফকিরের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর ব্রীজের উপর শতাধিক মানুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা মহিপুর থানাধীন নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পের গোয়েন্দা শাখার সদস্য (এফ.আই.এস) মো. মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। এরআগে গত ২৩ এপ্রিল রাতে ভূক্তভোগী শামীম ফকিরকে হাজীপুর শেখ জামাল সেতু থেকে সন্দেহজনকভাবে ধরে নিয়ে ইলেক্ট্রিক সকদিয়ে নির্যাতন চালানো হয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। ভূক্তভোগী শামীম ফকির বাদী হয়ে ন্যায্য বিচারের দাবিতে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মানববন্ধনে মানবাধিকার কমিশন কলাপাড়া পৌর শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোয়েবুর রহমানসহ বক্তারা বলেন, শামীম ফকির উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদ বাড়ীয়া গ্রামের গনি ফকিরের ছেলে। সে ঢাকায় একটি ড্রেজার মেশিনের শ্রমিক হিসেবে কাজ করেন। শারিরীক অসুস্থ্যতার কারনে শামিম ফকির গত ৩ মাস ধরে গ্রামের বাড়িতে বিশ্রামে ছিলেন। ঘটনার দিন সে এবং তার ছোট ভাই হাজীপুর ব্রীজের উপর বসে ছিলো। ওইসময় অভিযুক্ত কোষ্টগার্ড সদস্য মাসুদ তাকে গলদা চিংড়ি মাছ ধরার জেলে হিসেবে সন্দেহজনকভাবে আটক করেন। পরে তাকে স্থানীয় নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন চালায়। তাকে ইলেক্ট্রিক সকসহ রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত ও জখম করেন। তারা জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে শামিম ফকিরের কাছ থেকে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেন। তাদের নির্যাতনে শামিম ফকির গুরুত্বর আহত হলে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত কোষ্টগার্ড সদস্য মো. মাসুদসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!