নিখোঁজের ১৫ ঘন্টা পরে খালে রাখাইনের মরদেহ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
নিখোঁজের ১৫ ঘন্টা পরে খালে রাখাইনের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৫ ঘন্টা পরে খালে রাখাইনের মরদেহ উদ্ধার

আপন প্রতিবেদন, আমতলীঃ নিখোঁজের ১৫ ঘন্টা পরে খাল থেকে রাখাইন বুদাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার খাল থেকে তার মর দহ উদ্ধার করা হয়। মি. বুদাই ওই গ্রামের নোচামং রাখাইনের ছেলে।




জানাগেছে, উপজেলার নামিশেপাড়া গ্রামের নোচামং রাখাইনের ছেলে মি. বুদাই রাখাইন বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাড়ীর পাশের খালে মাছ শিকার করতে যান। এরপর থেকে তিনি বাড়ীতে ফিরে আসেননি। তাকে না পেয়ে তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা মিলে খালে তাঁকে খুজতে থাকেন। এ সময় খালের ভিতরে ঝাউলের মধ্যে তার হাতে জাল পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত চিহৃ রয়েছে।

তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন পরিবার দাবী করেন বুদাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতেছিলেন। ধারনা করা হচ্ছে মাছ শিকার করতে গিয়ে তিনি অসুস্থ্য হয়ে মারা গেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!