কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা
কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে ও কলাপাড়া উপজেলা প্রসাশনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জন সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টি.টি.সি পটুয়াখালী এর সিনিয়র ইনস্ট্রাক্টর মো. আল-আমিন, আবু নোমান নাছের জামান, পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা মো. আ: জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস রহমান, পল্লী উন্নয়ন ও বিআরডিবি কর্মকর্তা ওবায়দুল ইসলাম প্রমুখ। এসময় কলাপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিবগন, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!