ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ হরতাল শুরু হয়েছে, একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রাজধানীতে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!