তালতলীতে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা! | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা!

তালতলীতে পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে স্কুল ছাত্রের বিষপানে আত্মহত্যা!

আমতলী ও তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে উপজেলার লালুপাড়া গ্রামে রবিবার।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার লালুপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র আব্দুল্লাহ একই শ্রেনীর এক সহপাঠির সাথে প্রেমে জড়িয়ে পরে। ওই মেয়েকে বিয়ের জন্য বাবা ও মাকে চাপ প্রয়োগ করে আব্দুল্লাহ। কিন্তু বাবা ও মা ওই মেয়েকে বিয়ে করাতে রাজি হয়নি। এতে মা ও বাবার সাথে অভিমান করে আব্দুল্লাহ রবিবার বিষপান করে। স্বজনরা দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে আনার পরে কর্তৃব্যরত চিকিৎসক স্কুল ছাত্রের মৃত্যু ঘোষনা করেন। আমতলী থানা পুলিশ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছেন।
স্কুল ছাত্রের নানা আব্দুর রাজ্জাক কেরানী বলেন, বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে বিয়ে করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই আব্দুল্লাহ’র মৃত্যু হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। বিষয়টি তালতলী থানার তাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!