কলাাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

কলাাপাড়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ক্রেন থেকে লোহার এঙ্গেল পড়ে ইব্রাহিম তারেক (২২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বরিশাল কোতয়ালী থানার খয়ের দিয়া হোগলা গ্রামের আয়ুব আলী খানের ছেলে। সে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের লেবার সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের শ্রমিক।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা জানায়, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোল ইয়ার্ড (কয়লা রাখার স্থান) এলাকায় নিচে কাজ করতে ছিল ইব্রাহিম। এসময় ক্রেন দিয়ে লোহার এঙ্গেল স্থানান্তর করার সময় একটি এ্যাংগেল ছুটে তার মাথার উপরে পড়ে। সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাকে উদ্ধার করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব এ্যাম্বুলেন্সের মাধ্যমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত ইব্রাহীম খান রানা এন্টারপ্রাইজের নিয়ন্ত্রনে তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক হিসেবে কাজ করছিলো।
রানা এন্টার প্রাইজের মালিক ফারুক গাজী বলেন, কাজ করার সময় ইব্রাহিমের মাথায় হেলমেট ছিল। লোহার এঙ্গেল পরে হেলমেট ভেঙে তার মাথায় ঢুকে যায়।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারি ব্যাবস্থাপক শাহ মনি জিকো বলেন, নির্মান কাজের সময় শুনতে পাই একজন শ্রমিক দূর্ঘটনার শিকার হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় মারা যায়। বিসিপিসিএলের পক্ষ থেকে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!