৪ ফেব্রুয়ারি সূর্য্যাস্ত দেখতে কুয়াকাটায় আসছেন রাষ্ট্রপতি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
৪ ফেব্রুয়ারি সূর্য্যাস্ত দেখতে কুয়াকাটায় আসছেন রাষ্ট্রপতি 

৪ ফেব্রুয়ারি সূর্য্যাস্ত দেখতে কুয়াকাটায় আসছেন রাষ্ট্রপতি 

আপন নিউজ রিপোর্টঃ
সূর্যদয় ও অস্তের প্রাকৃতিক লীলা ভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার বেলা ভ’মিতে বসে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) সূর্য্যাস্তের বিড়ল দৃশ্য অবলোকন করবেন। রাষ্ট্রপতির আগমণকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পরিচ্ছন্নতা অভিযান এবং নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইতোমধ্যে তার বহনকারী হেলিকপ্টার অবতরনের জন্য দুটি হেলিপ্যাড এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকনের জন্য একটি প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহন করবেন। শেষ বিকেলে সৈকতে বসে তিনি সূর্যাস্ত অবলোকন করবেন। রাতে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পর্যটন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ইয়ুথ ইন এ রাত্রি যাপন করবেন। সেখানে স্থাণীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করবেন বলে জেলা প্রশাসন সুত্রে জানান। বুধবার বিকেল তিন টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরে যাবেন।
এদিকে রাষ্টপতিকে বরণ করতে পর্যটন মোটেল ইয়থ ইন কর্তৃপক্ষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্টের সর্বোচ্ছ ব্যাক্তি কুয়াকাটা সফরে আসছেন তাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও তাকে বরণ করতে অপেক্ষায় রয়েছে।
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফর সফল করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!