নিরাপত্তার চাদরে কুয়াকাটা; আজ সূর্য্যাস্ত দেখতে আসছেন রাষ্ট্রপতি | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
নিরাপত্তার চাদরে কুয়াকাটা; আজ সূর্য্যাস্ত দেখতে আসছেন রাষ্ট্রপতি

নিরাপত্তার চাদরে কুয়াকাটা; আজ সূর্য্যাস্ত দেখতে আসছেন রাষ্ট্রপতি

এস এম আলমগীর হোসেনঃ
সূর্যদয় ও অস্তের প্রাকৃতিক লীলা ভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার বেলা ভ’মিতে বসে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সূর্য্যাস্তের বিড়ল দৃশ্য অবলোকন করবেন। রাষ্ট্রপতির গমণকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পরিচ্ছন্নতা অভিযান এবং নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইতোমধ্যে তার বহনকারী হেলিকপ্টার অবতরনের জন্য দুটি হেলিপ্যাড এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকনের জন্য একটি প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহন করবেন। শেষ বিকেলে সৈকতে বসে তিনি সূর্যাস্ত অবলোকন করবেন। রাতে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। পর্যটন বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ইয়ুথ ইন এ রাত্রি যাপন করবেন। সেখানে স্থাণীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করবেন বলে জেলা প্রশাসন সুত্রে জানান। বুধবার বিকেল তিন টায় তিঁনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিঁনি ঢাকায় ফিরে যাবেন।
এদিকে রাষ্টপতিকে বরণ করতে পর্যটন মোটেল ইয়থ ইন কর্তৃপক্ষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্টের সর্বোচ্ছ ব্যাক্তি কুয়াকাটা সফরে আসছেন তাই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও তাকে বরণ করতে অপেক্ষায় রয়েছে।
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফর সফল করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!