আমতলীতে দুর্বৃত্ত্বদের হাত থেকে রক্ষা পায়নি গবাদি পশু! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আমতলীতে দুর্বৃত্ত্বদের হাত থেকে রক্ষা পায়নি গবাদি পশু!

আমতলীতে দুর্বৃত্ত্বদের হাত থেকে রক্ষা পায়নি গবাদি পশু!

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোঃ মতিউর রহমানের গরুটি দুর্বৃত্বদের হাত থেকে রক্ষা পায়নি। দুর্বৃত্বরা রাতের আধারে গোয়াল ঘর থেকে গরু নিয়ে পার্শ্ববর্তী আমড়াগাছিয়া খালের পাড়ে নিয়ে জবেহ করে মাংস নিয়ে গেছে। গরুর নাড়ি ভুড়ি ও চামড়া ফেলে রেখেছে তারা। ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোঃ মতিউর রহমান পঞ্চায়েতের ছয়টি গরু গোয়ালে বেঁধে রাখে। সোমবার গভীর রাতে ওই গোয়াল ঘর থেকে একটি ষাড় গরু দুর্বৃত্ত্বরা নিয়ে যায়। পরে তারা ওই গরুটি পার্শ্ববর্তী আমড়াগাছিয়া খালের পাড়ে জবেহ করে সমুদয় মাংস নিয়ে গেছে। গরুটির নাড়ি-ভুড়ি ও চামড়া ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার সকালে গরুর মালিক গোয়াল ঘরে গরু না পেয়ে অনেক খোজাখুজি করে। পরে বাড়ীর পার্শ্ববর্তী খালের পাড়ে নাড়ি-ভুড়ি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গরুর মালিক মোঃ মতিউর রহমান বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এ কাজটি করেছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!