কলাপাড়ায় নারীকে ‘দুঃশ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় নারীকে ‘দুঃশ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কলাপাড়ায় নারীকে ‘দুঃশ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিশেষ প্রতিবেদকঃ 

নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’ বলা কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত উভয় পক্ষের নিযুক্তীয় কৌশুলীদের শুনানী শেষে আসামীর অব্যাহতির দরখাস্ত না মঞ্জুর করে অভিযোগ গঠন করেন।

এর আগে একই ইউনিয়নের নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে ৮ এপ্রিল ২০১৯ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেন। তৎকালীন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের আদেশ প্রদান করেন। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল ২০১৯ রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে মান হানিকর বক্তব্য সম্বলিত তার লিখিত বক্তব্য স্থানীয় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এতে সাহানারা’র মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে তাকে ’দুঃশ্চরিত্র’ নারী বলে উল্লেখ করা হয়। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানার’র ৫০ লক্ষ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।
এদিকে নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’ বলা সেই ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ গঠনে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় একাধিক নারী সংগঠন।
প্রসংগত, নারী গনমাধ্যম কর্মী মাসুদা ভাট্রিকে টিভি টক শোতে ’দু:শ্চরিত্র’ বলে মন্তব্য করায় সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। সোচ্চার হয়ে ওঠে নারী অধিকার সংগঠন গুলো। এরপর মানহানি মামলায় ফেঁসে যান ব্যারিষ্টার মাইনুল হোসেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!