আমতলীতে সৈকত ফিলিং স্টেশনে ডাকাতি, মিটারম্যানকে পিটিয়ে জখম | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
আমতলীতে সৈকত ফিলিং স্টেশনে ডাকাতি, মিটারম্যানকে পিটিয়ে জখম

আমতলীতে সৈকত ফিলিং স্টেশনে ডাকাতি, মিটারম্যানকে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ আমতলী-কুয়াকাটা আঞ্চলিক সড়কের ছুরিকাটা নামক স্থানের সৈকত ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাম্পের মালিক মোঃ মিজানুর রহমান শিপন এমন অভিযোগ করেন। ডাকাতদল পাম্পের মিটারম্যান ইদ্রিস হাওলাদারকে লোহর রড় দিয়ে পিটিয়ে জখম করে আলমিরা ভেঙ্গে ১২ লক্ষ ৫৯ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মামলা দেয়া হয়েছে। বরিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, আমতলী-কুয়াকাটা আঞ্চলিক ছুরিকাটা নামক স্থানে সৈকত ফিলিং ষ্টেশনে শনিবার গভীর রাতে ৪ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ পাম্পের ভিতরে প্রবেশ করে। পরে তারা পাম্পের মিটারম্যান মোঃ ইদ্রিস হাওলাদারকে (৪০) বেরিগেট দেয়। তিনি ডাক চিৎকার দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে পায়খানায় আটকে রাখে। ওই সময় অফিস কক্ষের মুল ফটকের কেচিগেট ভেঙ্গে ডাকাতরা ভিতরে প্রবেশ করে। পরে ডাকাতদল আলমিরা ভেঙ্গে আলমিরায় থাকা ১২ লক্ষ ৫৯ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেন মালিক মোঃ মিজানুর রহমান শিপন তালুকদার। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিটারম্যান ইদ্রিস হাওলদারকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) মোঃ মেহেদী হাসান, ডিবি ওসি মোঃ আবিদুর রহমান ও আমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোঃ ইউনুস আলী ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পাম্পের মালিক মিজানুর রহমান শিপন বাদী হয়ে অজ্ঞাত ৩/৪ জনের নামে ডাকাতি মামলা দায়ের করেছেন।

সৈকত ফিলিং ষ্টেশনের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বলেন, কেচিগেট ভাঙ্গা ও ডাকাডাকির শব্দ পেয়ে আমি ভয়ে পায়খানা গিয়ে পালিয়ে মুঠোফোনে মালিককে জানাই। ডাকাত দল তান্ডব চালিয়ে আলমিরা ভেঙ্গে সমুদয় টাকা নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মিটারম্যান মোঃ ইদ্রিস হাওলাদার বলেন, চারজনের একটি ডাকাত দল ফিলিং ষ্টেশনের পিছন দিক দিয়ে প্রবেশ করে। তারা পাম্পে প্রবেশ করেই আমাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আমি ডাক চিৎকার দিলেই তারা আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পায়খানায় নিয়ে আটকে রাখে। তিনি আরো বলেন, চারজনের মধ্যে তিন জনের হাতে ধারালো দা ও একজনের হাতে লোহার রড ছিল।

সৈকত ফিলিং ষ্টেশনের মালিক মোঃ মিজানুর রহমান শিপন তালুকদার বলেন, ডাকাতদল মুল ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙ্গে ১২ লক্ষ ৫৯ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে ডাকাতি মামলা করেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মোশের্^দ আলম বলেন, আহত ইদ্রিস আলী মাথায় জখম এবং শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মোঃ ইউনুস আলী ফকির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ তারেক রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দস্যুতার সত্যতা পেয়েছি।
পাম্পের মালিকের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!