মহিপুরে গরু চুরি না করেও চুরির মামলার আসামী পিতা পুত্র | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
মহিপুরে গরু চুরি না করেও চুরির মামলার আসামী পিতা পুত্র

মহিপুরে গরু চুরি না করেও চুরির মামলার আসামী পিতা পুত্র

মোঃ মনিরুল ইসলাম, মহিপরঃ

গরু চুরি না করেও চুরির মামলায় ব্যবসায়ী পিতা ও পুত্রকে আসামী করার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মামলার আসামীর বড় ভাই নোয়াব হাওলাদার। ২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় মহিপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলণে অভিযোগ করেন, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে বরগুনা জেলার আমতলী থানা এলাকার সোহেল (২৫) নাম এক গরু চোরকে গত ২৫ নভেম্বর রাতে হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে থানায় হস্তান্তর করে ওই চোরকে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় মহিপুরের ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার ও তার ছেলে মিরাজ হাওলাদারকে আসামী করা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। একটি চক্র ব্যবসায়িক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ মামলায় তাদের পিতা পুত্রকে আসামী করেছে। ব্যবসায়িক প্রতিপক্ষরা নিজেদের আড়াল করতে এ মিথ্যা মামলায় জড়িয়েছে। ধৃত গরু চোরকে তারা কেউ চেনেন না। ব্যবসায়িক ভাবেও তার সাথে তাদের কোন সর্ম্পক নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রব হাওলাদারের ভাই নোয়াব হাওলাদার বলেন, তার ছোট ভাই মহিপুর এলাকায় দীর্ঘ প্রায় ৩০ বছর সুনামের সাথে ব্যবসা করে আসছে। সে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী। তার ব্যবসায়িক প্রতিদন্ধিরা প্রতিহিংসার বসবতি হয়ে তার ভাই ও ভাইয়ের ছেলেকে গরু চুরির মামলায় আসামী করা করেছে। গরু চোরের সাথে ষড়যন্ত্রকারীদের সম্পৃক্ততা রয়েছে বলে তাদের সন্দেহ রয়েছে।
নোয়াব হাওলাদার আরো বলেন, কয়েকটি আঞ্চলিক পত্রিকায় তার ভাই ও ভাইয়ের ছেলেকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এমন একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দেয়ার কারনে তাদের পরিবারকে সামাজিক ও ব্যবসায়িক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি এ মিথ্যা মামলা প্রত্যাহার সহ ষড়যন্ত্রকারীদের বিচার দাবী করেন। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, ব্যবসায়ী আঃ জব্বার সহ মহিপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সোহেল আহম্মেদ জানান, গরু চুরির একটি মামলা হয়েছে। ১ আসামী জেলে রয়েছে। তদন্ত সাপেক্ষে এর সাথে জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অহেতুক কাউকে হয়রানী করা হবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!