কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত; আহত-২ | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত; আহত-২

কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত; আহত-২

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় বুধবার সন্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল উল্টে চালক কলেজ ছাত্র ফেরদৌস হাওলাদার (২১) নিহত হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অনার্স পরীক্ষার্থী দুই ভাই রাসেল হাওলাদার ও মামুন হাওলাদার। দূর্ঘটনায় আহত দুই জনকে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক ও হেলপার মুরাদকে আটক করে থানায় সোপর্দ করলেও চালক শফিক পালিয়ে গেছে।
নিহত ফেরদৌস হাওলাদারের চাচাতো ভাই রাতুল জানান, সন্ধায় তারা মোটরসাইকেল চালিয়ে কলেজ বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা আরপিসিএল বিদ্যুত কেন্দ্রের সিমেন্টবাহী একটি ট্রাক দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাওয়ার পথে পিছনের চাকার সাথে ধাক্কা লেগে রাস্তার আইল্যান্ডেরর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌস মারা যায়। আহত হয় রাসেল ও মামুন। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে পাশ্ববর্তী আমতলী হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, দূূর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ও ট্রাক ও হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!