বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পর্যটকদের বিনোদনে কুয়াকাটায় চালু হল মেরিন মিউজিয়াম

পর্যটকদের বিনোদনে কুয়াকাটায় চালু হল মেরিন মিউজিয়াম

রাসেল মোল্লঃ

সমুদ্র ও সমুদ্র উপকূলীয় ইতিহাস ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে প্রথম বারের মত পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় নির্মান করা হয়েছে মেরিন মিউজিয়াম। লাইফ একুরিয়াম, ফিস মিউজিয়ামসহ সমুদ্র ভিত্তিক নানা উপকরনে সজ্জিত এ সামুদ্রিক জাদুঘরটি আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। যাদুঘরের উদ্যোক্তা রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, উপকূল বন্ধৃ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননুসহ পর্যটক, সরকারী বে-সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌর শহরের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে কিছুটা সামনে এগিয়ে বঙ্গবন্ধু সড়কের পাশে ত্রিশ শতাংশ জমির উপড় তিনটি টিনশেড ঘরে এ মিউজিয়ামটি অবস্থিত। মিউজিয়ামে রয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় ইতিহাস-ঐতিহ্য সম্বলিত ফটো গ্যালারী, সমুদ্রের নানা উপকরন, মেরিন একাডেমীক তথ্য, ফিস মিউজিয়াম। এছাড়াও এ মিউজিয়াম থেকে পর্যটকরা জানতে পারবে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্যসহ সাগর কেন্দ্রিক
মানুষের জীবনাচারন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, নিদৃস্ট ফি’য়ের বিনিময়ে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মেরিন মিউজিয়ামটি সকল শ্রেনীর পর্যটক, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মনিবুর রহমান বলেন, কুয়াকাটা পর্যটন শিল্পের বিকাশে মেরিন মিউজিয়াম একটি নতুন মাত্রা যোগ করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!