কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানকে আদালতের শোকজ

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আ: ছালাম সিকদারকে শোকজ করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।
আদালতের নির্দেশ পালনে গাফেলতির কারনে বিজ্ঞ আদালত আগামী এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যান ছালাম সিকদারকে শোকজের জবাব সহ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের জরিনা বেগম ১০জানুয়ারী ২০১৯ একই গ্রামের সুমা বেগম সহ ৪জনের নামে নগদ টাকা সহ স্বর্নালঙ্কার চুরি ও খুনজখমের হুমকীর অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলায় বর্নিত ফৌজদারী অপরাধের বিষয়ে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান ছালাম সিকদারকে ৪০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান ছালাম আদালতে প্রতিবেদন দাখিল না করায় বিজ্ঞ আদালত তাকে শোকজ করেন।
আদালতের বেঞ্চ  সহকারী মো: ফেরদৌস মিয়া ও নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট সাইদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!