আমতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন | আপন নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
আমতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মাহাফুজা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মাহবুবুর রহমান জাফর বিশ্বাস। শনিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালে আমি ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলাম। সভাপতি থাকাকালীন সময়ে তিনি বিদ্যালয়ের জমিতে রাইস মিল স্থাপন, তিনটি দোকান ঘর ভাড়া এবং অবৈধভাবে রবি টাওয়ার বসিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ সকল বিষয়ে আমি তার কাছে জানতে চাইলে তিনি শারীরিক অক্ষমতা দেখিয়ে ২০১২ সালের ১৮ জুন বিদ্যালয় থেকে পদত্যাগ করেন। এরপর তিনি বরগুনা জজ কোর্টে আমার নামে মামলা দায়ের করেন। ওই মামলা বিচারক খারিজ করে দেন। এরপর তিনি আমার স্বাক্ষর জাল করে বেতন ভাতা উত্তোলন করেছেন। বর্তমানে তিনি অবৈধভাবে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, তার শ্বশুর বাড়ীর লোকজন জামায়াতের সাথে সক্রিয়ভাবে জড়িত। সরকার বিরোধী কার্যাকলাপ করে বেড়াচ্ছেন তার পরিবারের লোকজন। এছাড়া আমার ৫০১/১ খতিয়ানের রেকর্ডিয় জমি জোড়পূর্বক দখল করে নিয়েছে তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দাবী জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা আক্তার বলেন, আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানী করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।
আমতলী উপজেলা একাডেমিক সুপার ভাইজার সেলিম মাহমুদ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!