মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আমতলীতে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ যৌকুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মাসুদ গাজীকে (২৪) শনিবার দুপুরে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে। ওইদিন বিকেলে তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার পুর্ব চুনাখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার কালিবাড়ী গ্রামের নুর আলম গাজীর ছেলে মাসুদ গাজীর বিরুদ্ধে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার অনুপস্থিতে ওই মামলায় তার এক বছরের সাজা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে পুর্ব চুনাখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে আমতলী থানায় সোপর্দ করেন। ওইদিন বিকেলে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত আসামী মাসুদ গাজীকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!